
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : রবিবার (৩০ জুলাই) মাতামুহুরি নদীর ব্রিজ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় ড্রেজার পরিচালনাকারী কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ড্রেজার লক্ষ্যাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জব্দ তালিকা জিম্মাদার দেওয়া হয়।
জানা যায়, মাতামুহুরি নদীতে একটি চক্র রাজনৈতিক প্রভাব বিস্তার করে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করছিল। এমন সংবাদ পেলে এ অভিযান পরিচালনা করা হয়, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন,একটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে।
তবে উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা সাজা দেয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাতামুহুরি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা