
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় নয় বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়ন ও ভুক্তভোগি বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ জুলাই) রাতে এ ঘটনায় শিশু কন্যার পিতা বাদী হয়ে ৭ জনের নামে মামলা দায়ের করলে রাতেই ২জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মুুুুকুল আরিন্দা (৩৪) তিনি উপজেলার পূূূূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। অপরজন উপজেলার ব্রহ্মপুরের শহিদ হোসেনের ছেলে আল-আমিন(২২) ভুক্তভোগী পিতা জানান,গত ২৮ জুলাই দুপুরে অভিযুক্ত প্রধান অভিযুক্ত মতিউর রহমান ওই শিশু কন্যা কৌশলে ডেকে যৌন নির্যাতন করে।
আসামী তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আমার মেয়েকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমার মেয়ে চিৎকার করার চেষ্টা করলে আসামী আমার মেয়েকে ছেড়ে দেয়। বিষয়টি সম্পর্কে আসামীগনকে জানালে ক্ষিপ্ত হয়ে যায় এবং ভুক্তভোগির বাড়িতে এসে তার মাকে মারপিট,বাড়িঘর ভাংচুর ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
ওসি আবুল কালাম যানান, গত ২৮ জুলাই দুপুরে অভিযুক্ত প্রধান অভিযুক্ত মতিউর রহমান ওই শিশু কন্যাকে কৌশলে ডেকে যৌন নির্যাতন করে। শিশুটি চিৎকার দিলে শিশুটিকে ছেরে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায় । ইতিমধ্যে ২ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছ। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা