
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’-এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়। ২৩.০৭.২০২৩ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ কবির হোসেন, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাংগা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ (প্রশাসন অর্থ) মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার,, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি কলেজ মোঃ সিদ্দিকুর রহমান,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিলা কলেজ এস. এম. ইসরাফিল হোসেন, , চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রোভার স্কাউট ও সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য