হোম » সারাদেশ » ভৈরবে মাদক বিক্রির অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড 

ভৈরবে মাদক বিক্রির অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নকল ফেনসিডিল বিক্রির অভিযোগে  থানার গাড়ী চালক কনষ্টেবল মাদিন খানকে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । বুধবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের আদেশে রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।
জানাযায়, ভৈরব থানার পিকআপ ভ্যান চালক কনষ্টেবল মাদিন খান সোমবার রাতে শহরের নিউটাউন এলাকার বাসিন্দা আল-আমিনকে ফোন করে জানায় তার কাছে ১১ বোতল ফেনসিডিল আছে  তা বিক্রি করবে । বার বার তাকে ফোন দিলে পরে সে থানার উপ-পরিদর্শক ওসমান গণিকে অবগত করে । পরে ওসমান গণির সোর্স হৃদয়ের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে মাদিন খানের বাসা থেকে ১১ বোতল ফেনসিডিল আনে । ফেনসিডিল আনার পর দেখা যায়  বোতলের ভিতর চিনির সিরা । এগুলো নকল ফেনসিডিল । পরে ফেনসিডিল ক্রেতা টাকা ফেরত চাইলে মাদিনের সাথে তর্ক বিতর্ক হয় । পরে বিষয়টি লোকমুখে জানাজানি হয় । শুধু তাই নয়  মাদিন খান থানায় যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পরেন । তিনি সাদা পোষাকে দূর্জয় মোড়ে দাড়িয়ে নিরাপদে মাদকের চালান পাচার করে বলে অভিযাগ রয়েছে ।
তবে এ বিষয়ে অভিযুক্ত মাদিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাসাঁনো হয়েছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!