
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নয়া কর্মকর্তারা। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বে তারা ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নূর ই আলম চঞ্চল, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুণ, নির্বাহী সদস্য এমএ হাকাম হীরা ও মহিউদ্দিন সোহেল।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ