
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) টিএমএসএস এর আয়োজনে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ সভাক্ষে এ ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান ৭নং ইউপি সদস্য আবু সাঈদের সভাপতিত্বে সমাজ ও গ্রাম পর্যায়ে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল হাসান।
এসময় টিএমএসএস উপজেলা কোর্ডিনেটর মোকলেছ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর সবুর, ইউপি সদস্য সুইট রানা, আবু হাসান হিরা, গোলাম রব্বানী, মজনু তালুকদার, মহিলা সদস্য পাপিয়া খাতুন, তাহমিনা খাতুনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান