
রায়হান আলীঃ ভূমি ক্ষয় ও বজ্রপাত নিরোধের লক্ষ্যে উল্লাপাড়ার চক চৌবিলায় মঙ্গলবার বিকেলে রাস্তার দুথপাশে ৪শত তালগাছের চারা রোপন করা হয়। উপজেলা কৃষি স¤প্রসারন বিভাগ এই গাছ লাগানোর উদ্যোগ নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা যৌথভাবে গাছ লাগিয়ে তালগাছ রোপন কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বোয়ালিয়া-চক চোবিলা আঞ্চলিক সড়কের ১ কিলোমিটার অংশের দুথপাশে এসব তালগাছ লাগানো হয়। এসময় উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেনসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ