
মোহাম্মদ হানিফ (গোলজার) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর-শরীফপুর অংশে খালে ব্যক্তি উদ্যোগে দশ লাখ দেশীয় মাছের পোনা অবমুক্ত করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ ওসমান গনি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর-শরীফপুর অংশে এসব মাছ অবমুক্তকরণ করা হয়। অবমুক্ত করা মাছের পোনার রয়েছে, রুই, কাতল, মৃগেল মাছের বড়, মাঝারী ও ছোট সাইজের প্রায় দশ লাখ মাছের পোনা।
এ সময় আলহাজ ওসমান গনি মাছের নিরাপদ প্রজনন ও নিধন বন্ধে নোয়াখালী খালকে মাছের অভয়াশ্রম ঘোষণার দাবি করেন। নোয়াখালীবাসীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যা কার্যকর ভূমিকা পালন করবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো.ইয়াসির আরাফাত, বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমূখ

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য