হোম » সারাদেশ » জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে জয়ী ফাতেমা বেগম

জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে জয়ী ফাতেমা বেগম

রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে মোছা. ফাতেমা বেগম মেঘলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  সোমবার  (১২ জুন) নির্বাচনে ভোট শেষে  সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষের পক্ষে   ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
নির্বাচনে মোছা. ফাতেমা বেগম মেঘলা আংটি প্রতীকে ২ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজনীন আক্তার অটোরিক্সা  প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪০ ভোট।  এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। উপ-নির্বাচনে মোট ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৯ হাজার ৬৯১ জন।
এর মধ্যে ৮ হাজার ৫৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে কোন ভোট বাতিল হয়নি।
উল্লেখ্য, জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর তাছলিমা আক্তার চলতি বছরের ১৩ মার্চ শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!