
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালীর বাঁধঘাট এলাকায় ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনা হয়েছে।
মঙ্গলবার ( ৬ জুন) রাত ৮ টায় সুবিদখালী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. পিন্টু হাওলাদারের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা পিন্টু হাওলাদার বলেন, ঘটনার সময় আমি সুবিদখালী বাজারে আমার কাঁচামালের দোকানে ছিলেন। রাত সাড়ে ৭ টায় আমার স্ত্রী শিশু কন্যাকে ( ঘর থেকে কিছুটা দূরে ) একটি বাসায় প্রাইভেট পড়াতে দিয়ে আনুমানিক রাত ৮ টার সময় ঘরে ফিরে ঘরের মেইন দরজার তালা ভাঙা দেখতে পায় সে।
পরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে, সোকেজের ড্রয়ারের তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পরে আছে। চোর ড্রয়ারে থাকা, স্বর্ণের ২ টি গলার হাড়, ৪ টি গলার চেইন, ৫ জোড়া কানের জিনিস, ২২ টি হাতের আন্টি (যার আনুমানিক ওজন ১৩ ভরি ১০ আনা) সহ নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে চোর শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ