
দাগনভূঞা প্রতিনিধি: ‘প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে দাগনভূঞায় গাছের চারা রোপণ করা হয়ছে।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে ও পরিকল্পনায় এবং শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ফেনী জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে একযোগে সুপারি গাছের চারা রোপণ করা হয়।
তার অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা ভূমি অফিসে ২০০টি সুপারি চারা এবং দাগনভূঞা উপজেলার ৪টি ইউনিয়ন ভূমি অফিসে মোট ১২০টি সুপারি চারা রোপণ করা হয়।
এসময় ফেনী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন ও শক্তি ফাউন্ডেশনের জোনাল হেড মোহাম্মদ শিব্বীর হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান