
মোহাম্মদ হানিফ: নোয়াখালী সেনাইমুড়ী উপজেলায় গাছের ফল পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার(৩ জুন) সকালে উপজেলার রথী গ্রামের ভূইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম এনামুল হক।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন থেকে প্রতিবেশী সোলাইমান ভূইয়ার সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আজ (শনিবার) সকালে উঠানের গাছের ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূইয়ার সাথে এনামুল হকের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। এসময় লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।
এ ঘটনায় চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সোনাইমুড়ী থানা পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
এই বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, মূল আসামিরা ঘটনার পরেই পলাতক রয়েছে তবে পুলিশ দুইজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২