
শাহজাহান সিরাজ: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তির নাম ফুলমিয়া। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দের নয়ারহাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নামের ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এসময় লাইনের পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তিটির পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে। ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান