
শাহজাহান সিরাজ: গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩ এর দ্বি-বার্ষিক নির্বাচনে অর্ডিনারি গ্রুপে সর্বোচ্চ ৫শ’ ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খান মোঃ সাঈদ হোসেন জসিম, ৪শ’ ৪৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
৪শ’৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোস্তাক আহমেদ রঞ্জু, ৪শ’ ৩২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন সামিউল হুদা সুমেল, ৪শ’৯ ভোট পেয়ে ৫ম হয়েছেন নওশের আলম, ৩শ’৯০ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন আব্দুল লতিফ হক্কানি, ৩শ’৮৯ ভোট পেয়ে ৭ম হয়েছেন আব্দুর রশিদ।
৩শ’৮১ ভোট পেয়ে ৮ম হয়েছেন কামাল হোসেন, ৩শ’৭৯ ভোট পেয়ে নবম হয়েছেন সাহিদাৎ দোহা চৌধুরী, ৩শ’৭৭ ভোট পেয়ে ১০ম হয়েছেন আব্দুস সবুর সরকার, ৩শ’৭৭ ভোট পেয়ে ১১তম হয়েছেন অনুপ সাহা এবং ৩শ’৬০ ভোট পেয়ে ১২তম বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম শান্ত।
এছাড়া অ্যসোসিয়েট গ্রুপ থেকে ২শ’২৭ ভোট পেয়ে প্রথম স্থান পেয়েছেন তৌহিদুর রহমান মিলন, ২শ’ ১৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হাসান মাহমুদ জনি, ১শ’৯৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আলী কাওছার সরকার বাবুল, ১শ’৯৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন দীপঙ্কর সাহা বাপ্পা, ১শ’৭৬ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন ইমরান কবির শামীম এবং ১শ’৫০ ভোট পেয়ে ষষ্ঠ স্থান পেয়ে বিজয়ী হয়েছেন এএসএম তাসফির রহমান ইথার।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল