হোম » সারাদেশ » বগুড়া সদর গোকুল ইউপি চেয়ারম্যান কর্তৃক এ্যাম্বুলেন্সের উদ্বোধন

বগুড়া সদর গোকুল ইউপি চেয়ারম্যান কর্তৃক এ্যাম্বুলেন্সের উদ্বোধন

এম এ রাশেদ: বগুড়া সদর উপজেলার গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার নিজস্ব অর্থায়নে ইউনিয়ন বাসীর দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য  শনিবার (২৭ই মে) দুপুরে  এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-০৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  রাগেবুল আহসান রিপু এমপি।

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা  চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক কাওসার আলী খোকন সরকার,  ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানারা বেগম শামিম হোসেন, নুর আলম মিলন,  বজলুর রহমান,  আব্দুল্লাহ আল কাফি, আমিনুর রহমান, ফাইন সহ আমন্ত্রিত অতিথি ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।

ইউনিয়নের উন্নয়নে কাজ করার জন্য চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সকলের দোয়া ও সু পরামর্শ কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!