
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়রে পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাতারমারি ইক্ষু ফার্মের রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ঘিডোব গ্রামে বলে জানা গেছে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আমিনুল ইমলাম জানান,দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ও শিবগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি খনগাঁও ইউনিয়নের ভাতারমারি ইক্ষু ফার্মের অরক্ষিত রেল ক্রসিংয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে ।
ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকে নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় দূর্ঘনার শিকার হয়। ওই রেল ক্রসিংয়ে নিধারিত কোন গেটম্যান ছিল না।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল