
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় মহাসড়কে ডিউটিরত অবস্থায় থাকা পুলিশের গাড়িতে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে আল ইসলাম নামের এক এসআই ও ৩ কনস্টেবল আহত হয়েছেন।
রোববার গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্যান্য আহতরা হলেন কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল ও গাড়ি চালক আশিকুর রহমান, কনস্টেবল আফিকুল ও কনস্টেবল আবুল কালাম। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, রোববার রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মদনপুর পর্যন্ত টহল দিচ্ছিলেন।
টহলরত অবস্থায় তাদের গাড়িটি জাঙ্গাল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রæতগামী ট্রাক এসে পুলিশের গাড়ির ওপর তুলে দেয়। এসময় পুলিশের গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়।
এই ঘটনায় এসআই আল ইসলাম, গাড়ির চালক ও কনস্টেবলসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতরা বর্তমানের ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ট্রাকটি আটক করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ