
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান কামরুজ্জামান সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন,ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ সহ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২