
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়ক নির্মান কাজের ভান্ডারপুর বাজার অংশে আরসিসি ঢালাইয়ের ওয়াল নির্মান কাজে ৩নং ইট ব্যবহার করলে স্থানীয় লোকজন বাঁধা প্রদান করে। লোকজনের বাঁধা উপেক্ষা করে ৩নং ইট দিয়ে ওয়াল নির্মান করতে লাগলে স্থানীয় লোকজন কিছুটা ওয়ালের ইট খুলে ফেলে প্রতিবাদ জানায়।
বাজারে উপস্থিত লোকজন সোহাগ, আলমগীর, বাবু, তুহিন, সনাতন জানায় মঙ্গলবার সকালে ৩নং ইট নিয়ে এসে আরসিসি ঢালাই
কাজের ওয়াল নির্মান করতে লাগলে লোকজন বাঁধা দেয় কিছুক্ষন কাজ বন্ধ থাকার পর দুপুরের পর থেকে আবারো ঐ ইট দিয়ে কাজ করতে লাগলে স্থানীয লোকজন ক্ষিপ্ত হয়ে কাজ আটকে দেয়।
বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রেখে ৩নং ইট সরিয়ে ফেলার নির্দেশ দেন। সড়ক ও জনপদ বিভাগ জানায় বদলগাছী আক্কেলপুর ১০ কিলোমিটার সড়ক নির্মান কাজে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্ধ করা হয়। কাজটি বাস্তবায়নে দায়ীত্ব পেয়েছে তোমা কন্ট্রাকশন কোঃ লিঃ। সড়কের প্রশস্তকরণ কাজ চলমান।
এ কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি। এ বিষয়ে নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী রাসেদুল হক রাসেল জানায় আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেছি এবং ৩নং ইট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। নি¤œমানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও