
মেহেদী হাসান মামুন: ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তজুমদ্দিন উপজেলা প্রশাসন। প্রতিমূহুর্তে এলাকার সার্বিক খোঁজ খবর রাখছেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এলাকাবাসীকে সচেতন করতে সিপিপি মাধ্যমে চলছে মাইকিং। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত শুকনা খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
এদিগে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসন, কোষ্টগার্ড,পুলিশ, সিপিপি পক্ষ থেকে একযোগে মাঠে কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে তজুমদ্দিন উপজেলার ৭৩ টি আশ্রয়ন কেন্দ্র।
উপজেলার সোনাপুর ও চাঁচড়া ইউনিয়নে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর নির্দেশে গত কাল রাত থেকে চলছে ভাঙা ও ঝুঁকিপূর্ণ বেড়িবাধ মেরামত । কাজ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।
আসন্ন ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম গঠন করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে মানুষের নিরাপত্তায়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার