হোম » সারাদেশ » বিদ্যুৎচালিত ১০০ বাস নামছে ঢাকায়

বিদ্যুৎচালিত ১০০ বাস নামছে ঢাকায়

আওয়াজ অনলাইন: দেশের পরিবহণ খাতে প্রথমবারের সংযুক্ত হতে যাচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত বাস। চলতি বছরের মধ্যেই ঢাকায় নামানো হচ্ছে এ ধরণের ১০০ টি বাস।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস একথা জানিয়েছেন।

বিদ্যুৎচালিত বাসের বিষয়ে তাপস বলেন, বিআরটিসির মাধ্যমে এই বাস কেনা হবে ঢাকা নগর পরিবহনের জন্য। পরিবেশবান্ধব ঢাকা বিনির্মাণের জন্য এই সিদ্ধান্ত।

এদিন নগর ভবনে ঢাকার বাস রুট র‍্যাশনালাইজেশন বিষয়ক বৈঠক অংশনে নেন ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা বাস রুট র‍্যাশনালাইজেশনের আওতায় চারটি রুটে বাস চলাচল করে এবং আরও চারটি রুটে বাস পরিচালনার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

২৪,২৫ এবং ২৭,২৮ নং রুটে বাস পরিচালনার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

রুট র‍্যাশনালাইজেশন বিষয়ক বৈঠক মেয়ররা জানান, শহরের ভেতর থেকে আন্তঃশহর বাসস্ট্যান্ডগুলো দ্রুত সরানোর বিষয়ে পরিকল্পনা চলছে। এজন্য ঢাকা সিটির পাশেই ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।

সবার আগে মহাখালী আর সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরিয়ে ফেলতে প্রাধান্য দেয়া হবে বলেও জানান তারা।

এদিকে ঢাকা শহর থেকে ফিটনেস ও রুট পারমিট বিহীন সব বাস চলাচল বন্ধ করতে চলতি মাস থেকেই অভিযান শুরু হবে বলে জানান ঢাকার দুই মেয়র।

রুট র‍্যাশনালাইজেশন বিষয়ক বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকার ২১ নম্বর নং রুটে ট্রান্স সিলভা ব্যর্থ হওয়ায় ঐ রুটে বিআরটিসি বাস পরিচালনা করবে। ট্রান্স সিলভার সব অনুমতি বাতিল করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!