
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজের দাবিতে, বাঘোপাড়া বন্দর ব্যবসায়ী পরিচালনা কমিটি, বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ, বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সচেতন এলাকাবাসীর আয়োজনে সোমবার (০৮ই মে) বেলা ১১ টার দিকে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। এতে প্রায় কয়েক হাজার ছাত্র/ছাত্রী, শিক্ষক মন্ডলী, ব্যাবসায়ীবৃন্দ ও সচেতন এলাকাবাসী অংশগ্রহন করেন।
স্থানীয় ইউপি সদস্য ও বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক নুর আলম মিলন এর সভাপতিত্বে আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ নাথাকার কারণে স্কুল/কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক মন্ডলী, বাজারের ব্যাবসায়ী ও ক্রেতাদের রাস্তা পারাপারসহ বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি ও বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, অধ্যাক্ষ আবু মোঃ সুফিয়ান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা মহিলাদরের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা আকতার, বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম টুটুল, সাংবাকি এস আই শফিক, বাঘোপাড়া বন্দর কমিটির সভাপতি পারভেজ মন্ডল, সাবেক ইউপি সদস্য নজমল হোসেন মজো, রফিকুল ইসলাম সাজু, বাঘোপাড়া বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী শফিউর রহমান অটল, জাকির হোসেন, মজনু মিয়া, তাজুল ইসলাম, মুন্নু, সাজ্জাদ হোসেন, হ্যাপি, আমিনুর ইসলাম, মানিক, আলফাজ সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, বাঘোপাড়া বন্দরে স্কুল এন্ড কলেজ, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোকেশনাল শাখাসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র/ছাত্রীর মহাসড়ক পারাপারে কোন ব্যাবস্থা নেই। এছাড়া বাঘোপাড়া বন্দরে একটি ঐতিহ্যবাহী হাট, যেখান প্রতিনিয়ত কয়েকটি ইউনিয়নের হাজার/ হাজার লোকের যাতায়াত। এখানে একটি আন্ডরপাস অতি প্রযোজন। এব্যাপারে উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্ঠি কামনা করেছেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার