হোম » সারাদেশ » মহেশখালীতে এক একর বনভুমি উদ্বার করছেন বন বিভাগ। 

মহেশখালীতে এক একর বনভুমি উদ্বার করছেন বন বিভাগ। 

মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার: চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে বিভিন্ন বিটের স্টাফসহ চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের মহেশখালীর রেঞ্জে বনের পাহাড় ও  গাছ কেটে জবর দখল করে গৃহপালিত পশু গরুর ফার্ম করার চেষ্টাকালে রুখে দিয়ে প্রায় ১ একর  বনভূমি দখল মুক্ত করল বনকর্মীরা।
২ মে (মঙ্গলবার) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিটের আওতাধীন সাদেকের কাটা গভীর পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি দখল মুক্ত করা হয়।
অভিযানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দিনেশপুর বিট কর্মকর্তা মনজুর মুর্শেদ, শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম   , কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালাম প্রমূখ। এসময় মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, বনের একদম গভীরে পাহাড় ও গাছ কেটে একজন জামায়াতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গরুর কামার করার চেষ্টাকালে ঘরটি গুড়িয়ে দিয়ে এক একর সরকারী জায়গা দখলমুক্ত করা হল। সরকারী সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!