হোম » সারাদেশ » নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির আটককৃত ১১৩ টি গরুর নিলাম সম্পন্ন

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির আটককৃত ১১৩ টি গরুর নিলাম সম্পন্ন

মোহাম্মদ খোরশেদ হেলালী.কক্সবাজার: টাস্কফোর্স এবং ১১ বিজিবির কর্তৃক আটককৃত ১১৩ টি বার্মিজ গরু নিলামে বিক্রি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুর ২টার  সময় কাস্টম এক্সাইজ ও ভ্যাট ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ আবু রাসেল এবং নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর উপস্থিতিতে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উম্মুক্ত নিলামের মাধ্যমে টাস্কফোর্স এবং ১১ বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মালিক বিহীন ১১৩ টি বার্মিজ গরু নিলামে বিক্রি করা হয়।
বিক্রিত গরুর নিলাম মূল্য ১ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা (১৭.৫০% ভ্যাট) মূল্য ১৮ লাখ ৫৭ হাজার ৮শ টাকা। মোট ১কোটি ২৪ লাখ ৭৩ হাজার শত টাকা ১১৩ টি গরু নিলামে বিক্রত হয়েছে।বন্ধ নেই মিয়ানমারের গরু পাচার কিছু চিহ্নিত গরু পাচারকারী চক্র প্রশাসনের সাথে আঁতাত করে চালিয়ে যাচ্ছে গরু পাচার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!