হোম » সারাদেশ » বর্ণাঢ্য আয়োজনে হরিপুরে মে দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে হরিপুরে মে দিবস পালিত

জসীমউদ্দীন ইতি: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস।
এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে হরিপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সোমবার (১লা মে) সকাল ১০ টায় শ্রমিকদের বিভিন্ন সংগঠন “শ্রমিক বাংলাদেশ ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে।
র‍্যালীগুলো উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক,  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, অফিসার ইনর্চাজ তাইজুল ইসলামসহ  উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, উপজেলা মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা।
র‍্যালী শেষে এক আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, আমাদের সমাজে শ্রমিকদের ভূমিকা অনেক বেশি। শ্রমিক ছাড়া কোন কিছু উৎপাদন সম্ভব না। তারা আছে বলেই আমরা বিভিন্ন উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারি।
এদিকে শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, শ্রমিক- মালিকদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!