
মেহেদী হাসান মামুন: ভোলার তজুমদ্দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং করেন তজুমদ্দিন থানা পুলিশ।
রবিবার সকাল ১১টায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক উপজেলার শশীগঞ্জ বাজার মনিটরিং ও দ্রব্যমূলের দামের সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
পরিদর্শনকালে তিনি বাজারে ঈদের শপিং করতে আশা আগতদের সাথে কথা বলেন এবং কোন হয়রানির শিকাড় হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হন।
এসময় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি । ঈদ উপলক্ষে কোন হয়রানির বা অতিরিক্ত দামে পণ্য বিক্রয় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা