
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অসহায় ১,হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ই এপ্রিল) সকাল অনুমান ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে উপজেলার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি ম.আব্দুর রাজ্জাক।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের ,সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ