হোম » সারাদেশ » মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

রবিউল হাসান লায়ন: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত  শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।  এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালক) জামালপুরের শিশুদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ছানোয়ার হোসেন বাদশা,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে শতাধিক শিশুর মাঝে ৩০ বস্তা চাল, ২৫ কেজি ডাল, ৫৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২৫ কেজি কালিজিরা চাল, ১৫ কেজি মাংস ও ৫ কেজি জিলাপী বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!