
এম এ রাশেদ: বগুড়া শহরের স্কুল বাসের ধাক্কায় আনিছার রহমান (৫২)নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল পৌনে আটটার দিকে শহরের বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছার সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান। তিনি জানান, সোমবার সকালে ভ্যানচালক আলুবোঝাই একটি অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ্বে থেকে মাটিডালী দিকে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমে পার হতে নেয়।
সেসময় সাতমাথা দিক থেকে আসা বিএএফ শাহীন স্কুলের বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত হয়। দুর্ঘটনার পরেই জনতা স্কুল বাসটি জব্দ করে এবং বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, ভ্যানচালকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা