
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানি গ্রামে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ সোমবার ভোর রাতে বৃষ্টির সময় উপজেলার এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাতে ৫টি গরু মারা গেছে।
এতে মাজেদ আলীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।
এক সঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য