
শাহজাহান সিরাজ: দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
১৯ মার্চ রবিবার সকালে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন, মিজানুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ, সাংবাদিক মাহাবুব মিয়া, লাঁলচান বিশ্বাস সুমন, তাজুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানের স্বরচিত কবিতা পাঠ করে শোনান গাইবান্ধার বিশিষ্ট কবি ও উপন্যাসিক সোহেল রানা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা