
নিজস্ব প্রতিবেদক: দৈনিক গণমানুষের আওয়াজের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ১৯ মার্চ রবিবার বিকাল ৩টায় চকরিয়া প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি আরমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ,অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, আপ্যায়ন সম্পাদক হান্নান শাহ, দৈনিক ভোরের ডাক চকরিয়া প্রতিনিধি সাইদী আকবর ফয়সাল, প্রেসক্লাব সদস্য আরফাত চৌধুরী, চকরিয়া আন নিবরাস মাদ্রাসার প্রিন্সিপাল সোলাইমান মাদানী, মানব কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাহমুদুল করিম পাইলট, আন নিবরাজ মাদ্রাসার ডিরেক্টর মো: কায়ছার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজের চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ