হোম » সারাদেশ » কালাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা

কালাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা

মোঃ তারিকুল ইসলাম: রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে তিনটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ১৫ মার্চ সকাল ১১ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায়, জনাব তানভীর আহমেদ, সহকারী পরিচালক,দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ মনোয়ারুল হাসান,কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল,কালাই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রায়হান আলী প্রমুখঃ
উপজেলার পাঁচটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা দিয়েছেন। এছাড়া সংগঠনটি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দূর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছেন। অধ্যক্ষ আমিনুল ইসলামের নির্দেশনায় সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে তৃণমূলে বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছেন।
দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক  তার বক্তব্যে বলেন,”সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মানসিকতা ও ভাল কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই আমাদের আজকের এই আয়োজন। এই শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে দেশ ও জাতিকে সঠিক নেতৃত্বের যোগ্য ব্যক্তি করে গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়া এখন সময়ের আবশ্যকীয় দাবী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”দূর্নীতি রোধে সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে শিক্ষার্থীদের মাঝে সততা স্টোরের মাধ্যমে তার যাত্রা শুরু করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে মিথ্যাকে পরিহার করতে হবে, সত্যকে আঁকড়ে ধরে থাকতে হবে। মিথ্যা থেকে দূরে থাকতে পারলে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ক্যারিয়ার, তথা দেশের উন্নতি ত্বরান্বিত হবে এবং দুর্নীতি বিদায় নেবে দেশ থেকে।
পরে প্রধান অতিথি ১৫০ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল, পানির পট( ফ্ল্যাক্স) ও বক্স বিতরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!