
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আনারপুর কচু গাড়ি গ্রামে এক কৃষকের আগুনে দুই টি বসতঘর পুড়ে ছাই হয়। শনিবার (১১ই মার্চ) রাতি অনুমান ৩ টার দিকে আনারপুর কচু গ্রামের কৃষক আশরাফ বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক কৃষক আশরাফ প্রাং জানান, দুই টি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। শনিবার রাতি অনুমান ৩ টার সময় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ২টি ঘরে ছড়িয়ে পড়ে ৩টি গরু, হাঁস মুরগি, আসবার পত্র, ঘরে রাখা টাকা পয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষক আশরাফ প্রাং পুরাই আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল আলম সংবাদকর্মীদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কোয়েলের থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।রোববার (১২ই মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, এসময় উপস্থিত ছিলেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ এরশাদ আলী প্রাং।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত