
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ৯৮ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক টিম। শনিবার রাতে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে মো. রাব্বি মিয়া (১৯) কে আটক করে। আটককৃত মো. রাব্বী মিয়া সদর উপজেলা যশোদল মধ্যপাড়া এলাকার মো. ইসলাম উদ্দিনের পুত্র।
নিিউজকিশোরগঞ্জ প্রতিনিধি র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সবুজ রানা জানান, শনিবার রাতে তারা কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮ পিচ ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৩ হাজার ২৯০ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা