
ফারুক হোসেন, রুহিয়া প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করব নিরসন এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁয়ে রুহিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ৮ মার্চ বুধবার দুপুরে রুহিয়া চৌরাস্তায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে রুহিয়া থানা মহিলা লীগ এবং রুহিয়া কাথলিক মিশন এর উদ্যোগে রুহিয়ার একটি রেলী বের হয়। রেলীটি রুহিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এক পথসভায় বক্তার,বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে নারীরা আজ প্রতিষ্ঠিত ।
সমাজে আজ ইভটিজিং, নারী নির্যাতন এমনকি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে বেড়ে গিয়েছে তাই সবাইকে সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের আশে পাশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ওইসব নরপশুদের সাবধানে থাকতে হবে। তবে বক্ত্যরা বলেন এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২