হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলের মারপিটে ছেলের মারপিটে চায়না খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় রাতেই ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত চায়না খাতুন জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সাথে কথা-কাটাকাটি হয়। শরিফুল একপর্যায়ে চায়না খাতুনকে মারপিট করে আহত করে। পরে চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হলে রাত দশটার দিকে তিনি মারা যায়।

ওসি আরো বলেন, খবর পেয়ে রাতেই মাদকাসক্ত ছেলের শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আজ সকালে নিহতের মেয়ে হাসি খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন