
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২, বগুড়ার ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা-দিনাজপুর গামী ১টি নাবিল পরিবহন বাসে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখিয়া বহন করিতেছে। অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল (১ মার্চ) বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড়স্থ ভাই-ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন ইসলাম (২৭), পিতা- মোঃ পিয়ার ইসলাম, মোঃ হীরা ইসলাম (২৮), পিতা-মৃত আলম মিয়া, ২ জনের সাং-কলেজ মোড় (মির্জাপুর), থানা ও জেলা-দিনাজপুর। ১১ কেজি গাঁজা, ৩টি মোবাইল, ৩টি সীম, নগদ ১২০০/- টাকাসহ গ্রেফতার করে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩