
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে জেলার সলঙ্গার হাটিকুমরুলস্থ বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেল এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। এসময় তার নিকট থেকে ১টি প্রাইভেটকার ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
আটককৃত সুমন মিয়া বি-বাড়িয়া জেলার বি-বাড়িয়া থানার দক্ষিণ পৈরতলা গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে র্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ রবিবার বেলা ১২টার দিকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়াকে আটক করা হয়। এছাড়াও তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার ও ১ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা