
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটর সহ-সভাপতি সাংবাদিক দেওয়ান মোঃ ইকবালের পিতা দেওয়ান মোঃ সেলিম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আজিজ ফাজিলপুর পৌরসভা ২নং ওয়ার্ড আল মদিনা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি উপজেলার পৌর ২নং ওয়ার্ড আজিজ ফাজিলপুর গ্রামে বসবাসরত ছিলেন। তার পিতা মৃত দেওয়ান নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান তিনি। উল্লেখ্য, মরহুম দেওয়ান মোঃ সেলিম ২০২২ সালের (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে হৃদক্রিয়া বন্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিন রাত ১০:০০ ঘটিকার দিকে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা