
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নবীন বরণ উপলক্ষে কলেজ চত্বরে এক বণাঢ়্য অনুষ্ঠানে আয়োজন করে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন।
পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক একরামুল হক, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নবাব হোসেন, নবাগত শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য