
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ের মেহেদি রং না মুছতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে ঘটে এ দুর্ঘটনা। নিহত আরিফ মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া-যুগী হাটি এলাকার মো. সপু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দুই মাস আগে বিয়ে করেন। তিনি কয়েকদিন আগে কাজ করতে যান পাশের কাটখাল ইউনিয়নে। সেখানে একটি বাড়ির কাজে নিয়োজিত হন আরিফ।
গতকাল বুধবার সকালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নতুন বউ ঘরে এনেও সুখের সংসার করা হলো না আরিফের। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা