
রবিউল হাসান লায়ন: শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয় এবং ক্রীড়া মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি ।
শহরের খেজুরতলাস্থ সংসদ সদস্যের বাসবভনে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলার ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন ও উপজেরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য