
রবিউল হাসান লায়ন: জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৮ টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের আয়োজনে সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সুরুজ্জামান, সাংবাদিক বজলুর রহমান, মোস্তফা মনজু ও মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের ছেলে সাংবাদিক সাইমুম সাব্বির শোভনসহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন । পরে সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা গ্রামে পিতা ইদ্রিস আলী এবং মাতা আনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন দুলাল হোসাইন।
পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন দুলাল হোসাইন। দুলাল হোসাইন ছোট বেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আর্থিক অভাবের কারণে লেখাপড়া ছেড়ে খুব কম বয়সে সংসারের হাল ধরেন দুলাল হোসাইন।তবে সম্মান ও সফলতার উ”চ শিহরে পৌঁছানোর আশায় হাজারও অভাবের পরেও ১৯৮২ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করেন দুলাল হোসাইন।
১৯৮২ সালে পাক্ষিক জামালপুর প্রবাহ। এরপর ১৯৮৬ সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের স্মৃতি। জেলা প্রতিনিধি হিসেবে জাতীয় পত্রিকা দৈনিক ভোরের ডাকে কাজ শুরু করেন ১৯৮৮ সালে। এরপর ১৯৯১ সালে দৈনিক সকালের খবর, ১৯৯৭ সালে দৈনিক সংবাদ এবং সর্বশেষ ২০০০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুরের ব্যাপক জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঝিনাই এর নির্বাহী সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
এছাড়াও ২০০৬ সালের ১ ডিসেম্বর বেসরকারি টিভি বৈশাখী টেলিভিশনে জামালপুর প্রতিনিধি হিসেবে যোগদান করে ইলেক্ট্রনিক্স মিডিয়াতে তার কাজ শুরু হয়। এরপর ২০০৯ সালের ১লা অক্টোবর থেকে কাজ করেন দেশ টিভিতে এবং সর্বশেষ ২০১১ সালের ১৮ই মে থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনে।
তার লেখনী, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে মন কেড়েছেন লাখো জামালপুরবাসীর। শুধু সাংবাদিকতায় নয়, সাংবাদিক নেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন গুনী এই সাংবাদিক। সাংবাদিকদের অধিকার আদায়ের সকল আন্দোলনে সর্বদা সো”চার ও কঠোর ছিলেন সাংবাদিক দুলাল হোসাইন।
১৯৯১ সালে জামালপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন সাংবাদিক দুলাল হোসাইন। এরপর বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদে জায়গা করে নিয়েছিলেন সাংবাদিক দুলাল হোসাইন। এরপর ২০০২ সালে সর্বপ্রথম জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। এরপর জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন দুলাল হোসাইন।
এরপর ২০১৮ সালে আবারও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিক দুলাল হোসাইন বাবা, স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
দীর্ঘ দশ মাস মরনব্যাধী ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান সাংবাদিক দুলাল হোসাইন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল