
এ সময় ১২টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও কয়েকটি দোকানপাট ও বসতবাড়িও ভাংচুর করা হয়। এ ঘটনার জন্য আওয়ামীলীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছেন।

অপরদিকে, মটরসাইকেল ভাংচুর ও হামলার প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও অতীতের মত চোরাগোপ্তা ও সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে বিএনপি। পদযাত্রার নামে সন্ত্রাসী যাত্রা কর্মসুচি পালন করেছে বিএনপি। এরপরই বাজার ষ্টেশন চত্বর মুক্তির সোপানে শান্তি সমাবেশ করে আওয়ামীলীগ।
জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ পাইকপাড়ায় হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এছাড়াও অন্যায় ভাবে সারা জেলায় ৩৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) সামিউল ইসলাম জানান, জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল