হোম » সারাদেশ » ভালুকায় দেশেই প্রথমবারের মতো রানারের থ্রি-হুইলার কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান 

ভালুকায় দেশেই প্রথমবারের মতো রানারের থ্রি-হুইলার কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান 

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– দেশেই প্রথমবারের মতো এলপিজি ও সিএনজি চালিত থ্রি হুইলার উৎপাদন শুরু করছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান রানার অটো মোবাইল পিএলসি।১১ই ফেব্রুয়ারি শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইল পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থ্রি হুইলার উৎপাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন,মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এসময় রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান,বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া,এফ বি সি সি আই সভাপতি,সংসদ সদস্য  সাইফুজ্জামান শেখর, উত্তরা মটরসের চেয়ারম্যান মতিউর রহমান সহ অটোমোবাইল খাতের শীর্ষ প্রতিনিধিরা,রানার ও বাজাজ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন,প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমিতে গড়ে ওঠা রানারের কারখানায় বছরে ৩০ হাজার থ্রি-হুইলার অটোরিকশা তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

প্রযুক্তিগত সহযোগিতা ইঞ্জিনের কিছু উৎপাদন ছাড়াও ওয়েল্ডিং,চ্যাসিস,বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অন্যান্য যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে কারখানাটিতে।রানার বাজাজ থ্রি হুইলার হবে দেশের মানুষের জন্য যাত্রাপথে যোগাযোগের অন্যতম বাহন এবং দেশে কর্মসংস্থানের মাধ্যমে শিল্প বিকাশে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রানারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী বলেন,রানার দেশের মোটর সাইকেল শিল্পে প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় আমরা আজ থ্রি-হুইলার শিল্পে পা রাখলাম।এই যাত্রায় বাজাজ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।আমি আশা করি,এই প্রচেষ্টা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোটর সাইকেলের মতো এই শিল্পেও আমরা সাফল্য অর্জন করবো।এসময় উক্ত অনুষ্ঠানে ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া,শিল্প পুলিশ সুপার মিজানুর রহমান সহ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!