হোম » সারাদেশ » নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব‍্যক্তি নিহত

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব‍্যক্তি নিহত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছী গোবরচাঁপা হাটের পাহাড়পুর-মিঠাপুর তিন মাথা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।

নিহত রফিকুল ইসলাম মেয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে গোবরচাপা ইসলামিয়া ব্যাংকের সামনে পৌছলে পাথর বোঝায় একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি। ময়না তদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!