হোম » সারাদেশ » সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি লিটন, সাধারণ সম্পাদক লিমন

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি লিটন, সাধারণ সম্পাদক লিমন

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামীলীগপন্থী সভাপতি পদে কায়সার আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ লিমন নির্বাচিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আওয়ামীলীগ মনোনীত পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বাকি ছয়টি পদে জয় লাভ করেছে বিএনপিপন্থী আইনজীবী পরিষদ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এ্যাড. আলীমুল হক (বিএনপি), মোঃ মশিউর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা (বিএনপি), গ্রন্থাগার সম্পাদক মোঃ নাদিম ইবনে মোস্তফা (বিএনপি), সহ-গ্রন্থাগার সম্পাদক মোঃ ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ রকিবুর ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক মোঃ গোলাপ হোসেন, সহ-হিসাব নিরীক্ষক মওলানা মুফতি মোহাম্মদ শহিদুল ইসলাম (বিএনপি), কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু (বিএনপি), আলহাজ্ব মোঃ আমানউল্লাহ মণ্ডল (বিএনপি), হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা (রানা আহমেদ), একে এম হাসান ফারুক (রুমী) ও রেজাউল বারী রন্টু নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ এতথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটারে মধ্যে ৩৪৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতেই নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!