
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু।
রোববার (২২ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু।
সাক্ষাৎকালে আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু পৌর এলাকার উন্নয়নে কাজ করার জন্য জেলা প্রশাসকের সহাযোগিতা কামনা করেন। জেলা প্রশাসকও আশ্বাস প্রদান করে বলেন, ফরিদপুর জেলার উন্নয়নে সকলে মিলেমিশে এক সাথে কাজ করবেন।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুর রহমানকে ১ হাজার ২৮১ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আলী আকসাদ ঝন্টু। এরপর বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের নিকট শপথগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক