
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।
এ মামলায় অপর আসামী রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়। ওমর ফারুক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার দীর্ঘ তদন্ত শেষে ওমর ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ